মালদা

গাজোল জোনের বার্ষিক শিশু ক্রীড়া উৎসব পালন হল শুক্রবার

গাজোল বি এস এ ময়দানে গাজোল জোনের উদ্যোগে বার্ষিক শিশু ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয় আজ। এ বার্ষিক ক্রীড়ায় ২৮ টি বিভিন্ন ধরনের খেলা প্রতিযোগিতা হয় যেমন ২০০ মিটার, ১০০ মিটার, দীর্ঘ লম্ফন, উচ্চ লম্ফন, জিমনাস্টিক এছাড়াও অনেক খেলা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন গাজোলের বিডিও বিষ্ণুপদ চক্রবর্তী, গাজোলের বিধারক দীপালি বিশ্বাস, গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাত পোদ্দার, প্রাক্তন বিধায়ক সুশীল চন্দ্র রায়, এস আই গাজোল উত্তর চক্র বিশ্বজিৎ মণ্ডল, জেলা প্রাথমিক শিক্ষা সাংসদের চেয়ারম্যান আশিস কুণ্ডু, রঞ্জিত বিশ্বাস সহ অন্যান্যরা। জানা গিয়েছে এই খেলায় যারা জয়ী হবে তাদের জেলা স্তরে খেলার সুযোগ দেওয়া হবে।